

শুক্রবার, শনি, রবি ও সোমবার
সময়ঃ সকাল ৯টা - সন্ধ্যা ৭টা

আধ্যাত্মিকতার উচ্চতর স্তরে অগ্রগতির পরবর্তী ধাপ
বাংলাদেশে প্রথম কোনো যোগ মেডিটেশন চর্চার প্রাতিষ্ঠানিক যাত্রার শুরু হয় মূলত ১৯৮০-এর দশকে। কোয়ান্টামের প্রাণপুরুষ গুরুজী শহীদ আল বোখারী মহাজাতক যোগ ও মেডিটেশনকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ১৯৮৩ সালে ‘যোগ মেডিটেশন কেন্দ্র’ প্রতিষ্ঠা করেন। ১৯৮৬ সালে ‘যোগ মেডিটেশন কেন্দ্র’ ‘যোগ ফাউন্ডেশন’ নামে নতুনভাবে কার্যক্রম শুরু করে।



বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে প্রণীত উচ্চ রক্তচাপ চিকিৎসা নীতিমালায় বলা হয়, চিকিৎসকদের উচিত কার্যকরভাবে স্ট্রেসমুক্তি ও শিথিলায়নের জন্যে রোগীকে মেডিটেশনে উৎসাহিত করা। (পৃষ্ঠা ১৮, ডিসেম্বর ২০১৩)